ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে বজ্রপাতে নিহত লিটনের পরিবার পেল দুই লাখ আঠারো হাজার টাকার চেক মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ শীঘ্রই টেন্ডার পরিচ্ছন্ন জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান কপ৩১ সম্মেলনে যশোর বেনাপোলে পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার — বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর কোনও বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক বা যোগাযোগের ইতিহাস নেই। তিনি বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করি, গোয়েন্দা সংস্থার সঙ্গে নয়।" তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনও দলের বোঝাপড়া আছে কিনা, তা স্পষ্ট করতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

তিনি আরও বলেন, "যদি সরকার জামায়াতকে ইঙ্গিত করে থাকে, তাহলে স্পষ্টভাবে জানাতে হবে—কোনও দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের বসার ইতিহাস নেই।" জামায়াত একটি রাজনৈতিক দল এবং তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করবে বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, যারা জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের নিজেদের অতীত কর্মকাণ্ডের দিকে তাকানোর পরামর্শ দেন। তিনি বলেন, "অতীতে একটি গোয়েন্দা সংস্থার কাছে গিয়ে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে।" এ বিষয়ে তিনি বলেন, "মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।"

বিরোধী দলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রশংসা করেন। তিনি বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানাই।"

তিনি বলেন, "জাতীয় ঐক্যের বিষয়ে এই আহ্বান গুরুত্বপূর্ণ।" অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না।" তিনি সংসদে আলোচনা ও বিতর্কের পর কার্যকর পদক্ষেপ দেখতে চান বলেও জানান।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, "মাদক নির্মূল বা নিয়ন্ত্রণের আগে দেশে এর প্রবেশ বন্ধ করা জরুরি।" তিনি সংসদের কয়েকজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, মাদক ব্যবসার সঙ্গে সরকারি দলের কিছু নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, "আমরা চাই মাদক নির্মূল হোক। এই মাদক কারা নিয়ন্ত্রণ করবে? বেড়াই যদি ধান খায়, ধান রক্ষা করবে কে?" তিনি আরও বলেন, "সংসদের একজন সিনিয়র সদস্য অভিযোগ করেছেন, আগে মাদকের সিন্ডিকেট ফ্যাসিস্টরা নিয়ন্ত্রণ করতো, এখন তাদের দলের কিছু নেতা তা নিয়ন্ত্রণ করছেন।"

কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের ওপর সরকারি দলের লোকজন হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশে এ ধরনের হামলার ঘটনা আরও ঘটছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "বাংলাদেশ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।" তিনি বলেন, "আমার দেখা ৫২ বছরের রাজনীতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবসময় বলা হয় অতীতের তুলনায় এখন ভালো হচ্ছে।" তবে তিনি মনে করেন, বাংলাদেশ এখনও উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাকে জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, "সংসদে সরকারি দল ও বিরোধী দল তর্ক-বিতর্ক করবে, তবে তা সংসদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।"

মাদক বিষয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রোহিঙ্গা শরণার্থীরা আসার পর থেকে কক্সবাজারে মাদকসংকট তৈরি হয়েছে। সরকার এ সংকট মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে।" তিনি বলেন, "মাদক ও মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সম্প্রতি একজন সেনাসদস্য শহীদ হয়েছেন।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যৌথভাবে সীমান্ত এলাকায় কাজ করছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।" তিনি ৫৬ জন নিরীহ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করার কথাও উল্লেখ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা

জামায়াতের বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের ইতিহাস নেই: শফিকুর রহমান

আপডেট সময় : ১০:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬