ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় টেকনাফ সদরের নাজির পাড়ার নাফনদী থেকে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ আর্থিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে কুমিল্লায় SBAC Bank-এর AML ও CFT প্রশিক্ষণ অনুষ্ঠিত কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের নাকের ডগায় জাবিতে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা জারি

পুরান ঢাকায় পৈতৃক বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

পুরান ঢাকায় পৈতৃক বাড়ি — পুরান ঢাকার জজকোর্ট এলাকায় চার পুরুষের পৈতৃক বাড়ি ভাঙচুর ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, গত ৩ সেপ্টেম্বর বাড়িটির ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁরা নিজেদের বসতভিটা হারানোর আশঙ্কার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় ৮/১, কোর্ট হাউস স্ট্রিটে অবস্থিত ভাঙচুরের শিকার ওই বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য তানজিন বারী। তিনি জানান, তাঁদের পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১৩৮৯৬/২০২৬ দায়ের করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদুল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের আদালত এ বিষয়ে রুল জারি করেন।

তানজিন বারী অভিযোগ করেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য বাড়িটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, তাঁদের সম্পত্তির হোল্ডিং নম্বর ৮/১। তবে ২০১২ সালের সরকারি গেজেটে ৮ ও ৮/১ নম্বর হোল্ডিংয়ের সঙ্গে ১১৯৬৪ নম্বর দাগ এবং ৫৯৮৮ নম্বর খতিয়ানের ০.০৩৭৬ অযুতাংশ জমি ভুলবশত অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই জমির প্রকৃত মালিক তাঁরা বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কয়েকজন আইনজীবীর চেম্বার রয়েছে। তাঁদেরও চেম্বার ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানান, নিজেদের বাড়িতে স্বাভাবিকভাবে প্রবেশ ও যাতায়াতের ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে।

তানজিন বারী বলেন, ঢাকা আইনজীবী সমিতির উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের কোনো বিরোধিতা নেই। তবে উন্নয়নের নামে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি দখল কিংবা ভাঙচুরের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বাড়িতে থাকা নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। যেকোনো সময় বাড়িটি দখল কিংবা আরও ভাঙচুরের শিকার হতে পারে—এমন আশঙ্কায় দিন কাটছে তাঁদের।

সংবাদ সম্মেলন থেকে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৈতৃক সম্পত্তির মালিকানা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আদালতে বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তিতে কোনো ধরনের দখল, ভাঙচুর কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত

পুরান ঢাকায় পৈতৃক বাড়ি ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

আপডেট সময় : ০৫:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬