ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন — স্মার্টফোন বা কম্পিউটারে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় স্টোরেজের সংকটে পড়তে হয়। এ সমস্যা এড়াতে অধিকাংশ ব্যবহারকারী ক্লাউড স্টোরেজ সেবা ব্যবহার করেন, যার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা শেষ হওয়ার পর অতিরিক্ত স্টোরেজের জন্য গুনতে হয় বাড়তি খরচ। তবে বিনা মূল্যে অনলাইনে ফাইল সংরক্ষণের বিকল্প হতে পারে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। অ্যাপটির ক্লাউডভিত্তিক সুবিধা কাজে লাগিয়ে ব্যক্তিগত ফাইল নিজের অ্যাকাউন্টে জমা রাখা এবং পরে একাধিক ডিভাইস থেকে সেগুলো ব্যবহারের সুযোগ রয়েছে।

টেলিগ্রামে ফাইল সংরক্ষণের জন্য আলাদা ক্লাউড স্টোরেজ অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। অ্যাপটির ‘সেভড মেসেজেস’ সুবিধায় নিজের কাছে ফাইল পাঠিয়ে রাখা যায়। চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা প্রাইভেট চ্যানেল বা গ্রুপও তৈরি করা সম্ভব। টেলিগ্রামের ক্লাউডভিত্তিক ব্যবস্থায় এসব ফাইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। ফলে একই অ্যাকাউন্টে লগইন করা অন্য ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকেও সেগুলো দেখা ও ডাউনলোড করা যায়।

সেভড মেসেজে ফাইল রাখার প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে টেলিগ্রাম অ্যাপ খুলে ‘সেভড মেসেজেস’ অপশনে যেতে হবে। সেখানে মেসেজ লেখার ঘরের পাশে থাকা অ্যাটাচমেন্ট আইকনে ট্যাপ করে ‘ফাইল’ নির্বাচন করতে হবে। এরপর ফোন বা কম্পিউটার থেকে প্রয়োজনীয় ছবি, ভিডিও, পিডিএফ কিংবা অন্য যেকোনও ফাইল বেছে পাঠিয়ে দিলেই সেটি সংরক্ষিত থাকবে। ফাইলের সঙ্গে ছোট বিবরণ বা নাম লিখে রাখলে পরবর্তীতে তা খুঁজে পেতেও সুবিধা হবে।

যদি বিভিন্ন ধরনের ফাইল আলাদা করে সাজিয়ে রাখতে চান, তাহলে প্রাইভেট চ্যানেল তৈরি করা যেতে পারে। এ জন্য টেলিগ্রামের নতুন মেসেজ বা পেন্সিল আইকনে ট্যাপ করে ‘নিউ চ্যানেল’ নির্বাচন করতে হবে। এরপর চ্যানেলের নাম ও বিবরণ লিখে ‘প্রাইভেট চ্যানেল’ অপশন বেছে নিতে হবে। চ্যানেল তৈরির পর অন্য কাউকে সদস্য হিসেবে যুক্ত না করলেই সেটি ব্যক্তিগত আর্কাইভ হিসেবে ব্যবহার করা যাবে। চাইলে কাজ, ব্যক্তিগত নথি, ছবি ও ভিডিওর জন্য আলাদা চ্যানেলও তৈরি করা সম্ভব।

নতুন ফোন বা কম্পিউটারে টেলিগ্রাম ইনস্টল করে আগের অ্যাকাউন্টে লগইন করলেই সংরক্ষিত ফাইল পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী সেগুলো ডাউনলোড করে ডিভাইসে রাখা যাবে। তবে এ সুবিধার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, বিনা মূল্যের অ্যাকাউন্টে একবারে সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ফাইল সংরক্ষণ করা যায়। টেলিগ্রাম প্রিমিয়াম গ্রাহকদের ক্ষেত্রে এ সীমা ৪ গিগাবাইট।

ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। টেলিগ্রামকে গুরুত্বপূর্ণ ফাইলের একমাত্র ব্যাকআপ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। অ্যাকাউন্টের অ্যাক্সেস হারালে সংরক্ষিত ফাইলও নাগালের বাইরে চলে যেতে পারে। তাই জরুরি ফাইলের আরেকটি কপি কম্পিউটার, ড্রাইভ বা নির্ভরযোগ্য ক্লাউড সেবায় রাখা উচিত। পাশাপাশি পাসওয়ার্ড, ব্যাংকিং পিন বা গোপনীয় নথি টেলিগ্রামে সংরক্ষণ না করাই নিরাপদ। অ্যাকাউন্টের নিরাপত্তায় টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখাও জরুরি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ

আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬