ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মচারী আহত বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

আর্থিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে কুমিল্লায় SBAC Bank-এর AML ও CFT প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: ব্যাংকিং খাতে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে কুমিল্লায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে SBAC Bank PLC।

শনিবার (১৪ নভেম্বর) ব্যাংকটির AML & CFT Division-এর উদ্যোগে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (AML & CFT) বিষয়ক এ রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আমিনুল ইসলাম। পরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন SBAC Bank PLC-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (SEVP) ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (CAMLCO) মো. মাকসুদুর রহমান, FCA।

কুমিল্লা শাখার ব্যবস্থাপক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (SVP) ও ডেপুটি চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (DCAMLCO) এ. এন. এম. মেজবাহুল হাসান।

প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের AML & CFT Division-এর FAVP শেখ শাহিনুর রহমান এবং SO মো. শাইফুল ইসলাম।
প্রশিক্ষণে কুমিল্লা জোনের আওতাধীন চারটি শাখা ও তিনটি উপশাখার সব কর্মকর্তা অংশগ্রহণ করেন। পাশাপাশি জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর কর্মকর্তারাও এতে অংশ নেন। এর ফলে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বিতভাবে কমপ্লায়েন্স সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

প্রশিক্ষণে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক নির্দেশনা, গ্রাহক পরিচিতি যাচাই (KYC), গ্রাহক যথাযথ যাচাই (CDD), ঝুঁকিভিত্তিক গ্রাহক শ্রেণিবিন্যাস, প্রকৃত সুবিধাভোগী মালিকানা (UBO), রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (PEP), সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং সন্দেহজনক লেনদেন ও কার্যক্রম প্রতিবেদন (STR/SAR) প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া নগদ লেনদেন প্রতিবেদন (CTR), লেনদেনের অস্বাভাবিক প্রবণতা শনাক্তকরণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) নির্দেশনা পরিপালন এবং আর্থিক জালিয়াতি ও সাইবার অপরাধের ঝুঁকি মোকাবিলার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে ব্যাংকিং খাতে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। এ ক্ষেত্রে শুধু নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনই নয়, আমানতকারীদের আস্থা রক্ষা, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যাংকের প্রাতিষ্ঠানিক সুনাম সুরক্ষাও গুরুত্বপূর্ণ বলে আলোচনায় উঠে আসে। পাশাপাশি কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, দক্ষ মানবসম্পদ এবং ঝুঁকিভিত্তিক কমপ্লায়েন্স ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

SBAC Bank-এর এ প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আর্থিক অপরাধের ঝুঁকি শনাক্তকরণ এবং নিয়ন্ত্রক পরিপালনে সচেতনতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। বিশেষ করে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের কর্মকর্তাদের একই প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টি ব্যাংকের সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন জান্নাতুল নাসরিন রুপা, দ্বিতীয় স্থান অর্জন করেন সাজেদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমতিয়াজ আবেদীন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

আর্থিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে কুমিল্লায় SBAC Bank-এর AML ও CFT প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬