ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার বিকেলে উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী বাজারের নিউ জেন্টলম্যান জেন্টস পার্লার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা। গ্রেপ্তার নিশান উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা। তাঁর বাবা হান্নান মিয়া ও মা মায়মুনা বেগম।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬