ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

আরাকান আর্মির আটক থেকে দেশে ফিরলেন ৪৩ বাংলাদেশি জেলে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) হাতে আটক ৪৩ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার নাফ নদীর শূন্যলাইন দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন ৪৩ বাংলাদেশি জেলে। পরে তাঁদের আটক করে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এবং মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যায়।

আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে মানবিক বিবেচনায় উদ্যোগ নেয় বিজিবি। এর ধারাবাহিকতায় বুধবার বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদীর শূন্যলাইন থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪৩ জেলেকে গ্রহণ করে। পরে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

ফেরত আসা জেলেদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করছে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা। যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রমের ঘটনায় জেলেদের আটক হওয়ার ঝুঁকি থাকায় তাঁদের প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবারগুলোতে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

আরাকান আর্মির আটক থেকে দেশে ফিরলেন ৪৩ বাংলাদেশি জেলে

আপডেট সময় : ০৩:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬