ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

বগুড়ায় ৩০০ তরুণ উদ্যোক্তা নিয়ে এসবিএসি ব্যাংকের বিশেষ কর্মশালা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ তরুণ উদ্যোক্তা তৈরি, নতুন ব্যবসায়িক উদ্যোগে অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিশেষ কর্মশালা (উদ্যোগ)’।

এসবিএসি ব্যাংক পিএলসি, বগুড়ার আয়োজনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ কর্মশালায় প্রায় ৩০০ সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-সদর আসনের সংসদ সদস্য। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং এসবিএসি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং।

কর্মশালায় বগুড়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা চিহ্নিত করা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং ব্যাংকিং অর্থায়নের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারে ব্যাংকিং খাতের ভূমিকা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টদের মতে, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সহজতর অর্থায়নের সুযোগ নিশ্চিত করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁদের অংশগ্রহণ আরও বাড়বে।লিড ব্যাংক হিসেবে এ কর্মশিলার আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে এসবিএসি ব্যাংক বগুড়া টিম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

বগুড়ায় ৩০০ তরুণ উদ্যোক্তা নিয়ে এসবিএসি ব্যাংকের বিশেষ কর্মশালা

আপডেট সময় : ০৪:০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬