ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসন ও জেলা পুলিশকে সহায়তায় গত ২৭ নভেম্বর থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এসব সদস্য মোতায়েন করে।

শনিবার (২৮ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও জেলা পুলিশকে সহায়তার লক্ষ্যে উখিয়া উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল, তল্লাশি এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

অধিনায়ক বলেন, উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির তৎপরতা এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি

আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬