ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে থাকা এক যাত্রী জানায়, ঢাকা মেট্রো -ব -১৫- ৪৬৬৮ নম্বরের মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। বাসটি চলার কিছুক্ষণ পর দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দুজন ব্যাক্তি দ্রুত পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক আগামীর সময়কে জানিয়েছেন , বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী

আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬