ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য এই দিনটি বিশেষভাবে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ । বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ। আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করেছি।

বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন বছরের যাত্রা শুরু করেছি। শোভাযাত্রায় গ্রামীণ ও দেশীয় ঐতিহ্যের বহুমাত্রিক উপস্থাপন ছিল বৈশাখী শোভাযাত্রায় । সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে।জেলা প্রশাসন কার্যালয়ের সামনের বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি পান্তা-ভাত, রকমারি দেশীয় ভর্তা ও মাছের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক মো: রায়হান কবির আরও বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সম্মিলিত উপস্থিতিতেই বৈশাখী আয়োজন টি সফল হয়েছে।

তিনি বলেন, জাতি হিসেবে যে আমরা ঐক্যবদ্ধ সেটি প্রদর্শন করা এবং নারায়ণগঞ্জে আমাদের সবার সহঅবস্থান রয়েছে এই বিষয়টি তুলে ধরা। আমরা চাই, শুধু বছরের প্রথম দিনই নয়, বরং বছরের বাকি সময়গুলোতেও যেন আমরা এভাবেই সম্মিলিতভাবে থাকতে পারি।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জকে অর্থনীতি ও উন্নয়নের অগ্রকাতারে রাখতে চাই। সেই অর্থে আজকের এই সহঅবস্থান বজায় রাখতে হবে। আমরা প্রত্যাশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ যেমন এগিয়ে যাবে, তেমনি বাংলাদেশও উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬