ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির ​শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১০ কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‎ রামগড়ে বর্ষবরণে বর্ণাঢ্য র‍্যালি, নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু কক্সবাজারে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার নারায়ণগঞ্জে নববর্ষে শুভেচ্ছা ও আধুনিক আবাসনের বার্তা দিল এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে “প্রাণের উৎসবযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির রঙিন চিত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বৈশাখী মেলা, বিভিন্ন উৎসব এবং শৈশবের স্মৃতি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা ও ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে বাঙালি জাতি বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে।

অনুষ্ঠানে আরো অংশ নেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো: একরামুল হক, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।

পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ ও উৎসবের আনন্দের এক উজ্জ্বল প্রতিফলন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ

আপডেট সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬