শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা এলাকায় পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাহাবুদ্দিন হাওলাদার (৪০), পিতা: মৃত সুলতান হাওলাদার, মাতা: মৃত ফুলবানু বেগম, স্থায়ী ঠিকানা: হরিণপালা, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর; বর্তমান ঠিকানা: পশ্চিম বক্সনগর, থানা: ডেমরা, ঢাকা এবং মোঃ নূরুল আমিন (৩২), পিতা: বাবুল ভান্ডারী, মাতা: আলেয়া বেগম, ঠিকানা: রফিক হুজুরের বাড়ি, বাহির টেংরা, সারুলিয়া, থানা: ডেমরা, ঢাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি, চুরি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















