মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-০৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের নিয়মিত পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নৈতিক সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”
সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক থেকে দূরে রাখতে হবে। তিনি ডিজিটাল আসক্তি কাটিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু,
জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















