ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: ক্সবাজারের ঈদগাঁওয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান দুই এজাহারভুক্ত আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন (২৮) নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শিয়াপাড়া এলাকা থেকে মামলার প্রধান দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ফারুক মিয়া (৪২), পিতা: মৃত আলী মিয়া, মধ্যম শিয়াপাড়া, ঈদগাঁও ইউনিয়ন এবং মো. সাজ্জাদ ওরফে আব্বুইয়া (২৭), পিতা: মৃত জাফর আলম (গফুর), দরগাহপাড়া, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রতিনিধির নাম 



















