ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা পটিয়ায় শাহ্ আমিরুজ্জমান স্মৃতি স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ যশোর কেশবপুরে ককটেল বিস্ফোরণ: এলাকায় আতঙ্ক, আহত যুবক পুলিশ নজরদারিতে ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের হাতে IBAS++ এর মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক সরকারি ছুটিতে কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা আমাদের আগেই জানিয়েছেন। রবিবার সকাল থেকে আবারো যথানিয়মে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ০৮:৫৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬