ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামান্তা শারমিনের পদত্যাগের পর মাহফুজ আলমের কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের শেষ কথা ‘দোয়া কইরো মা’ মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: ইশরাক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নিষিদ্ধ ঝটিকা মিছিল, স্লোগানে শেখ হাসিনার স্বাগত সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে কিশোরের তিন ঘণ্টার বিপত্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নিষিদ্ধ ঝটিকা মিছিল, স্লোগানে শেখ হাসিনার স্বাগত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুক্রবার (৬ নভেম্বর) সকালে ঝটিকা মিছিল করেছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকায় এই মিছিলের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে জেলা যুবলীগের নেতাকর্মীরা মালিহাতা নামক স্থানে মিছিল বের করেন। ভিডিওতে দেখা যায়, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানার নিয়ে মিছিল করছেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

মিছিলের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়। যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও উল্লেখ করা হয়।

নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিল ও ফেসবুকে ভিডিও ভাইরালের ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামান্তা শারমিনের পদত্যাগের পর মাহফুজ আলমের কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের নিষিদ্ধ ঝটিকা মিছিল, স্লোগানে শেখ হাসিনার স্বাগত

আপডেট সময় : ০১:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬