ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির ​শার্শায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১০ কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন শুভ নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‎ রামগড়ে বর্ষবরণে বর্ণাঢ্য র‍্যালি, নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু কক্সবাজারে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার নারায়ণগঞ্জে নববর্ষে শুভেচ্ছা ও আধুনিক আবাসনের বার্তা দিল এন.আর.ডি কনস্ট্রাকশন লিমিটেড

মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরের নামে বকেয়া কর পরিশোধের চিঠি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক কিং এন্ড্রু কিশোর মারা গেছেন ২০২০ সালের ৬ জুলাই। মৃত্যুর পাঁচ বছর পর তাঁকে কর পরিশোধের চিঠি দেওয়া হয়েছে কর অঞ্চল-১২ থেকে। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, এই গায়কের ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে।

কর অঞ্চল-১২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে কাজী রেহমান সাজিদ বলেন, এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনা কর তার পরিবারের যারা আছেন তাদের ওপর বর্তাবে। এটা বকেয়া আছে বলেই চিঠি পাঠানো।

এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কর আদায় আইন অনুসারে, প্রথমেই মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করবেন কর কর্মকর্তারা। সংশ্লিষ্ট উপ-কর কমিশনার নোটিশ করে তা ওই উত্তরাধিকারকে জানাবেন। পরে ওই উত্তরাধিকারী প্রতিবছর ওই মৃত করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন। মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা ব্যবসা-বাণিজ্য থেকে শুধু করযোগ্য আয় থাকলেই রিটার্ন দিয়ে কর দিতে হবে। করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হবে না। যত দিন পর্যন্ত ওই সম্পদ তার উত্তরাধিকারীদের নামে ভাগ-বাটোয়ারা না হবে, তত দিন মনোনীত প্রতিনিধি ওই মৃত করদাতার পক্ষে কর দিয়ে যাবেন। কোনো কারণে কর না দিলে কিংবা আয়কর অধ্যাদেশ শর্তসমূহ পরিপালন না করা হলে ওই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের ৬ জুলাই মারা যান এন্ড্রু কিশোর। বাংলা গানের এই কণ্ঠশিল্পী ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তিনি গেয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির

মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরের নামে বকেয়া কর পরিশোধের চিঠি

আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫