ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা? নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুর,সম্পাদক বনি রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান চট্টগ্রামের পটিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত  বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন, ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮,৬৫,০০০/- (আঠারো লাখ পঁয়ষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়।

‎বুধবার ২৫ মার্চ ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে ১ জন আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন— ছাইদুর ইসলাম (২৬), পিতা: মুসা আলী, মাতা: শাহিনা আক্তার, সাং- ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া (গর্জনিয়া বাজার), থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম জানান, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

‎তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬