ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন পটিয়ায় রেলওয়ের কাঁচাবাজার দখলের অভিযোগ: ইউএনওর সরেজমিন পরিদর্শন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ মতলব উত্তরে ঘনিয়ারপাড়ে জমজমাট বৈশাখী মেলা  অটোমেটেড ভূমি সেবা সিস্টেম মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু বরুড়ায় তারুণ্য যুব সংগঠন নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক চালানের সশস্ত্র পাহারাদার আটক ৩ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক চালানের সশস্ত্র পাহারাদার আটক ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: পহেলা বৈশাখকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় মাদকের চালান হাতবদলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ ওরফে রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা সীমান্ত দিয়ে আসা মাদকের বড় চালান নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৫-এর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো অপরাধচক্র যাতে সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেফতারকৃতরা বড় ধরনের মাদক চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ ও দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক চালানের সশস্ত্র পাহারাদার আটক ৩

আপডেট সময় : ০৫:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬