ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার পটিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদক উদ্ধার, চোরাই পণ্য পাচার হচ্ছে যাত্রীবাহী ট্রেনে নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা রামগড় চাষীনগরে উদ্ধার হওয়া শ্যামলী পরিবহন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানার ঘোনা এলাকায় পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে তদন্তের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত নারী শাহিদা আক্তার রিপা, যিনি মুন্নি নামেও পরিচিত।

তদন্তে উঠে আসে, পারিবারিক বিরোধের জেরে স্বামী সাইফুল ইসলাম তারেক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভিকটিমকে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

পরবর্তীতে পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ বিকৃত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। মরদেহের একটি অংশ ঝিলংজার একটি ডোবায় ফেলে রাখা হয় এবং বাকি অংশ খুরুশকুল নতুন সেতু এলাকা থেকে বাঁকখালী নদীতে নিক্ষেপ করা হয়েছে বলে স্বীকার করেছেন অভিযুক্ত।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। পাশাপাশি নদীতে নিখোঁজ অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার কর্মকর্তারা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন

স্ত্রীকে নৃশংসভাবে হত্যা: স্বামী গ্রেফতার, রহস্য উদঘাটন

আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬