ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও পটিয়ায় মসজিদের জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক সরাসরি পেয়ে খুশি হয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সদর ও বন্দর মৌজার ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এল.এ কেস নং ৮/২১-২২ এবং ৪/২২-২৩ এর আওতায় সদর ও বন্দর মৌজায় অধিগ্রহণকৃত জমির বিপরীতে মোট ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে প্রায় ৮ কোটি টাকার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

চেক গ্রহণের পর ক্ষতিগ্রস্তরা জানান, “কোনো ঝামেলা ছাড়াই আমরা সরকারি ক্ষতিপূরণের টাকা পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত খুশি।”

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন,”সরকার জনগণের স্বার্থে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ সময়মতো এবং কোনো হয়রানি ছাড়াই বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা যাতে দ্রুত এই অর্থ কাজে লাগিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারেন সেজন্যই সরাসরি চেক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, চলমান উন্নয়ন প্রকল্পের স্বার্থে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদের মাঝেও বিতরণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

আপডেট সময় : ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬