ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ২হাজার ৭৯১জন পেলেন ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা পটিয়ায় শাহ্ আমিরুজ্জমান স্মৃতি স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ যশোর কেশবপুরে ককটেল বিস্ফোরণ: এলাকায় আতঙ্ক, আহত যুবক পুলিশ নজরদারিতে ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের হাতে IBAS++ এর মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী :রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত( ১২ আগস্ট) সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে এবং পরে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তে পূর্ববিরোধের জের ধরে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে। এতে ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলাটি বালিয়াকান্দি থানায় মামলা নং-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ০৯:০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬