ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচ, তোপের মুখে উর্বশী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

এ মুহূর্তে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলছেন মডেল। ৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচেই এ ঝড়ের সমালোচনার মূল কারণ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের সেই অশালীন নাচের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়, সেই গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। শুধু নাচের দৃশ্যই নয়, অভিনেতা নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ ধেয়ে আসছে।

বর্ষীয়ান অভিনেতা নন্দমুরির বয়স এখন ৬৪ বছর। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কীভাবে কন্যার বয়সি নারীর সঙ্গে এমন নাচছেন এ অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে আসছে নন্দমুরির দিকেও। ছবির নির্মাতাদের দিকেও আঙুল তুলছেন নেটিজেনরা।

এই নাচের ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন—এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য। আরেক নেটিজেন লিখেছেন—অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধহয় ছবির প্রচার হচ্ছে। আবার কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ নামের এ ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন অভিনেতা ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

৬৪ বছরের অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নাচ, তোপের মুখে উর্বশী

আপডেট সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫