ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

ফিটনেস নয়, কৌশলগত কারণে বাদ পড়েছেন— দাবি নেইমারের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চোটের কারণে লম্বা সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। ব্রাজিলের আসন্ন দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ফিরতে পারেননি তিনি। নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে ফিটনেসের কথা উল্লেখ করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ব্যাপারে কোচের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সান্তোস তারকা।

চলমান বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতা নেইমারের। কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি দ্বিতীয়বার, যখন দলে জায়গা হয়নি এই সুপারস্টারের।

দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার ‘হালকা চোটে’ ভুগছেন এবং তিনি এখনো শতভাগ ফিট নন। তার ভাষ্য, তাকে পরীক্ষা করার দরকার নেই। যদি কেউ পুরোপুরি ফিট না থাকে, তাহলে তাকে বিবেচনায় নেওয়া হবে না।

তবে এই মন্তব্যের সঙ্গে একমত নন নেইমার নিজেই। জাতীয় দলে না থাকলেও ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন তিনি। দল ঘোষণার দু’দিন পরই, ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। ম্যাচ শেষে গণমাধ্যমে জানান, তার ফিটনেস কোনো সমস্যা নয়, তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল কোচের ‘পুরোপুরি টেকনিক্যাল’।

নেইমার বলেন, ‘অ্যাডাক্টর মাসলে হালকা ফোলাভাব ছিল, কিন্তু সেটা গুরুতর কিছু ছিল না। সেজন্য আমি কিছুদিন বিশ্রাম নিয়েছি। আমি বাহিয়ার বিপক্ষে খেলিনি, কারণ ক্লাব আমাকে বিশ্রাম দিয়েছিল। তবে এখন আমি সম্পূর্ণ ফিট এবং আজ পুরো ৯০ মিনিট খেলেছি।’

তিনি আরও বলেন, ‘আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল কোচের, সেটা আমি সম্মান করি। আমার শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন আমাদের দায়িত্ব জাতীয় দলকে সমর্থন করা।’

বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ইকুয়েডরের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে সেলেসাওরা। উরুগুয়ে ও প্যারাগুয়ে রয়েছে খুব কাছাকাছি, মাত্র ১ পয়েন্ট পেছনে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ৩৫ পয়েন্ট নিয়ে।

আনচেলত্তির অধীনে গত জুনে বাছাই পর্বের দুই ম্যাচে ব্রাজিল একটিতে জয় পেয়েছে এবং অন্যটি ড্র করেছে। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

ফিটনেস নয়, কৌশলগত কারণে বাদ পড়েছেন— দাবি নেইমারের

আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫