ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে ৭নং ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা : ঘরে কিংবা বাইরে, তাপদাহে জীবন যন্ত্রণাময়। বেড়ে যাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। বাংলাদেশে জীবন-যাপনে উপযোগী তাপমাত্রা রক্ষার্থে কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বৃক্ষ রোপনের নিদের্শনা দিয়েছেন।

তারেক রহমানের নিদের্শনা মতে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিনের নির্দেশে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন।

মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী উত্তরপাড়া গ্যাস লাইন ব্রীজ সংলগ্ন এলাকায় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর প্রচার সম্পাদক মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, বিএনপি নেতা রতন শেখ,মোঃ ফারুক, শাহীন বেপারী, কামরুল হাসান, মোঃ শাকিল হোসেন, সমাজসেবক মোঃ নুরুজ্জামান, হারুন অর রশিদ, ইকবাল হোসেন’সহ বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন রাস্তার পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তারা। গাছে প্রয়োজনীয় খুটি লাগানো হয়। এছাড়াও গাছে পানি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন কৃষক বান্ধব একজন নিরহংকার নেতা। তিনি অনায়াসে গরিব-দুঃখী মানুষদের আপন করে নিতে পারতেন। তার আদর্শ হৃদয়ে ধারণ করে রাজনীতি করা গর্বের বিষয়।

শামীম আহমেদ ঢালী বলেন, তিনি খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। তাই আমার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি। দেশ ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। জনগণের পাশে দাঁড়ানোর রাজনীতি, মানুষের সেবা করার জন্য রাজনীতি করতে এসেছি।

তিনি আরও বলেন, এছাড়া বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। আর গাছ থেকে এই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি। তাই বেঁচে থাকার প্রয়োজনেও আমাদের প্রত্যেককে একটি করে গাছ লাগানো উচিত বলে আমি মনে করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে ৭নং ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি 

আপডেট সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫