ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,গোপালগঞ্জ : গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাতের (৫৪) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর শহরের এসকে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ গেটপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫৫ মিনিটে শহরের খ্রিস্টানপাড়া এলাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য সহকর্মী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, সাবেক এমপি এমএইচ খান মঞ্জু, জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসেন সরদার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, সদস্য সচিব কাজী আবুল খায়ের, বিএনপি নেতা ডা. কে. এম. বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপটনসহ গণমাধ্যমকর্মীরা।

এদিকে, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

গোপালগঞ্জে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫