ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ২৮ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১৫)। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় এক তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়া এলাকায় র‌্যাব–১৫–এর সিপিসি–১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। কেউ কেউ এমনকি জায়গা কিনে বাড়ি নির্মাণেরও চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তাঁরা খুন, ছিনতাই, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পশ্চিম শিকদারপাড়ার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে একজন স্থানীয় তরুণকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশ্রয়দাতা হলেন বোরহানউদ্দিন (১৮), পিতা রশিদ আহম্মেদ, মাতা মৃত শাহানা আক্তার। তাঁর বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ায়। বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ায় বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব–১৫ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ২৮ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫