ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

সোনারগাঁয়ের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল মিয়া জামালপুর থেকে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

আলোকিত  কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পলাতক আসামি রুবেল মিয়া (৩৮) কে ২৪ ঘণ্টার মধ্যে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

‎র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১১ সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের যৌথ আভিযানিক দল মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ বিকেল ৪:০৫ ঘটিকার সময় জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎‎গ্রেফতারকৃত রুবেল মিয়া সোনারগাঁয়ের ষোলপাড়া এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিম ও রুবেল মিয়ার মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম আসামীর বাড়ীতে যাতায়াত শুরু করেন এবং বিবাহের প্রতিশ্রুতির আশ্বাসে প্রায় ৫,৫০,০০০ টাকা হরপুত্র হিসেবে দেন। পরবর্তীতে আসামী একাধিকবার ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

‎‎ঘটনার মূল দিন, ১২ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১১টায় রুবেল মিয়া ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিমকে হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরের দিন ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। ভিকটিম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

‎র‍্যাবের গোয়েন্দা নজরদারী ও যৌথ অভিযান শেষে জামালপুর থেকে গ্রেফতারকৃত রুবেল মিয়া পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সোনারগাঁয়ের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল মিয়া জামালপুর থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫