ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

টেকনাফ নাফ নদীতে ভেসে উঠল রোহিঙ্গা যুবকের লাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আনোয়ার প্রজেক্টের পূর্ব পাশে নদীর হরের চরে লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা খবর দেন বিজিবিকে।

খবর পেয়ে বিজিবি নৌ–পুলিশকে বিষয়টি জানায়। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরে নিহতের স্ত্রী লাশটি শনাক্ত করেন। তিনি জানান, তাঁর স্বামী মো. বশির আহমেদ (৩৪) প্রায় সাত–আট দিন আগে উখিয়া ক্যাম্প–১১, ব্লক ডি/১৫ এলাকার শেড থেকে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ হন।

স্থানীয় জেলে আবদুস সালাম বলেন, “আমরা নদীতে জাল ফেলছিলাম। হঠাৎ দেখি কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি মানুষের লাশ। তখনই বিজিবিকে খবর দিই।”

চৌধুরীপাড়ার এক গ্রামবাসী বলেন, “নাফ নদীতে মাঝেমধ্যেই মৃতদেহ ভেসে আসে। কেউ মাছ ধরতে গিয়ে ডুবে যায়, কেউ আবার সীমান্ত পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।”

নৌ–পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

টেকনাফ নাফ নদীতে ভেসে উঠল রোহিঙ্গা যুবকের লাশ

আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫