ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

কালীগঞ্জের দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাসারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ) বিকালে চৌমুহনী ঈদগাহ মাঠে বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার।

তিনি বলেন, দাঁড়িপাল্লা জনগণের ন্যায়বিচার ও কল্যাণের প্রতীক। আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহভীরু ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। জনগণের বিশ্বাস ও ভোটে আমরা ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব। তিনি আরও বলেন, এই নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা অংশ নিচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল গফফার, উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদার এবং বিষ্ণুপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম প্রমুখ। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কালীগঞ্জের দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫