ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বাটোয়ারা মামলা করায় আসামী প্রতিপক্ষের লোকজন ফাঁকা স্ট্যাম্পে সই এবং জোরপূর্বক বসতবাড়িসহ জমি দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্য শামসুজ্জোহা’র বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলার মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায়, চাঁপাই প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক।

সংবাদ সম্মেলনে আশরাফুল হক জানান, মামলায় বিবাদীগনের সাথে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। উল্লেখিত জমির আর.এস দাগ নং ১৩১৯,১৩৪৭,১৩৪৮,১৩৪৯ এর মধ্যে প্রায় দশমিক ২২৯৪ একর জমিজমা নিয়ে শামসুজ্জোহা, সজীব সহ তাদের ভূমি দস্য বাহিনী বিরোধ সৃষ্টি করলে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখ আদালতে বাটোয়ারা মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন অপরপক্ষ শামসুজোহা সহ তার দলবল। পরবর্তীতে আশরাফুল হকের পরিবারসহ তারা বাড়ি ছেড়ে নিজেদের আত্মীয় স্বজনদের বাসায় দিন কাটিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করলেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তারা। পরে তারা আদালতে মামলা করতে বাধ্য হন। এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের গত ১৬ অক্টোবর সকালে বাড়ির সামনে পরিকল্পিতভাবে তার অটো ভ্যান গাড়ী আটকিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করে নেন। এবং জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এবিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহা সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫