ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায় র‌্যাব-১৫-এর বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে কক্সবাজার ও আশপাশের জেলায় মাদক পাচার চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে র‌্যাব-১৫।

অদ্য ১১ নভেম্বর ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্প, র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস দল পশ্চিম মুক্তারকুল এলাকায় অভিযান চালায়। অভিযানে পলায়নের সময় মোঃ ফরিদুল আলম (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, চারটি কার্টুনে প্যাকেটজাত ৪০ কেজি গাঁজা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ফরিদুল আলম (৪৯), পিতা মৃত ছব্বির আহমদ, মাতা মৃত ফেরুজা খাতুন, সাং—পশ্চিম মুক্তারকুল সাব্বিরের বাড়ি, ০৬ নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা—কক্সবাজার সদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল স্বীকার করেন, তিনি ও তার সহযোগী সুমন সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে অপর সহযোগী আব্দুল মান্নানের কাছে বিক্রি করতেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আপডেট সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫