ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

রঙ্গিখালীতে দখলদারদের হাত থেকে খাল উদ্ধার টেকনাফে এসিল্যান্ডের কঠোর অভিযান

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী রাস্তায় দখল ও ভরাট হয়ে যাওয়া খাল অবশেষে দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।অভিযানকালে হ্নীলা রঙ্গিখালী রাস্তার মাথায় এইচকে আনোয়ারের প্রজেক্টের সামনে খালের ওপর অবৈধভাবে তৈরি বাঁধ অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র খালটি দখল করে ভরাট করে লবণের মাঠ তৈরি করে রেখেছিল। এর ফলে এলাকাজুড়ে পানি নিষ্কাশনে স্থায়ী সমস্যা ও জলাবদ্ধতা দেখা দেয়, যা স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল।স্থানীয়দের অভিযোগ, শুধু বাঁধ অপসারণ করলেই হবে না; দখলকৃত খালের পুরো জমি পুনরুদ্ধার করে খালটিকে আগের মতো প্রশস্ত ও গভীর করতে হবে। তাহলেই টেকনাফের দক্ষিণাঞ্চলের পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষি জমিও রক্ষা পাবে।অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড রাকিব হাসান চৌধুরী বলেন, “সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই দখলদারদের ছাড় দেওয়া হবে না।প্রশাসনের সূত্রে জানা গেছে, টেকনাফের অন্যান্য খাল, বিল ও সরকারি জায়গায়ও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।টেকনাফবাসীর আশা—এই উদ্যোগের মাধ্যমে বহু বছরের জলাবদ্ধতা ও দখলের অভিশাপ থেকে মুক্তি মিলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রঙ্গিখালীতে দখলদারদের হাত থেকে খাল উদ্ধার টেকনাফে এসিল্যান্ডের কঠোর অভিযান

আপডেট সময় : ১২:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫