ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে রোহিঙ্গা ডাকাত নূর কামাল গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নূর কামাল গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আয়ুব (২৩) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গ্রেপ্তার মোহাম্মদ আয়ুব নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা সৈয়দের ছেলে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।তিনি জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, রোহিঙ্গা ডাকাত দলের একদল সদস্য ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা দ্রুত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আয়ুবকে আটক করা হয়।অভিযানের সময় তার লুঙ্গির ভাঁজ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়।কাউছার সিকদার আরও বলেন, গ্রেপ্তার আয়ুব নূর কামাল ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর সহযোগীরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে রোহিঙ্গা ডাকাত নূর কামাল গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫