ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে ৩০ লক্ষ টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র হাসান শরীফ (২৪)-কে জীবিত উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, ভিকটিম হাসান শরীফ, পিতা তাহসিন, টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ৫টার দিকে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪-৫ জন সশস্ত্র অপহরণকারী মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে ধারালো ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।পরিবারের সদস্যরা ব্যর্থ হয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিছুক্ষণের মধ্যেই অপহরণকারীরা হাসান শরীফের মায়ের মোবাইলে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিশোধ না করলে হত্যার হুমকি দেয়।এরপর ভিকটিমের পরিবার ১১ নভেম্বর র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পে গিয়ে সহায়তা চায়। র‌্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকায় কালুর বসতঘরে অভিযান চালায়। অভিযানকালে ঘরটি থেকে ভিকটিম হাসান শরীফকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধার শেষে হাসান শরীফ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন।র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান,টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, অস্ত্র, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ বেড়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাব সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজ থেকে অপহরণচক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
র‌্যাব জানিয়েছে, অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে ৩০ লক্ষ টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫