(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ ,আশাশুনির দলীয় নেতাকর্মী সমর্থক, জনগণ ও সাধারণ ভোটারদের। সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ -আসাশুনি) আসনে সদ্য ঘোষিত কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের ও ডাক্তার শহিদুল আলমের মনোনয়নের দাবিতে প্রতিবাদ মিছিল , সমাবেশ ,মানববন্ধন ,হরতাল ও বিক্ষোভ মিছিলে ভোগান্তিতে সাধারণ জনগণ। ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে লাগাতার কর্মসূচিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একাংশের বিএনপি’র নেতাকর্মী ,সমর্থক ছাড়াও সর্বসাধারণ জনগণ নিয়ে আন্দোলন টিকিয়ে রাখতে প্রতিদিন সভা,সমাবেশ, মিছিলে আসতে বাধ্য হতে হচ্ছে প্রাণের মানুষ ডাঃ শহিদুল আলমের মনোনয়নের প্রত্যাশায়। লাগাতার মিছিল মিটিং সমাবেশের কারণে প্রধান সড়কে যানবাহন চলাচলের ব্যাঘাতসহ বাড়ছে জনদুর্ভোগ ও ভোগান্তি।
গত ২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ঐদিন রাত থেকে ডাঃ শহিদুল আলমের সমর্থকরা রাস্তায় নেমে পড়ে কাজির মনোনয়ন বাতিল করে ডাঃ শহিদুল আলমেকে মনোনয়ন দেওয়ার দাবিতে। ঐ রাতে ডাঃ শহিদুল আলমের জন্মভূমি নলতায় সর্বপ্রথম বিক্ষোভ ও প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরদিন ৩ নভেম্বর হরতাল ও বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ করে নেতাকর্মী, সমর্থকর ও শহিদুল ভক্তরা।
প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার জন্য এ পর্যন্ত কালিগঞ্জ -আশাশুনি উপজেলা জুড়ে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে লাগাতার কর্মসূচি পালন করে আসছে ডাঃ শহিদুল আলম ভক্ত ও সমর্থকরা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ নভেম্বর) ছিল মহিলা নেতাকর্মী ,সমর্থক ও ভক্তদের মনোনয়নের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ । আর এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল যাতে করে দলের সভাপতি ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর এজন্য কদর বেড়েছে বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের। প্রতিদিন প্রচার প্রসারের এবং দৃষ্টি গোচর ও দৃষ্টি আকর্ষণের জন্য সাতক্ষীরা থেকে বিভিন্ন মিডিয়া ও টেলিভিশন সাংবাদিকদের জড়ো করে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।
গত কালকের প্রতিবাদ মিছিল থেকে নেতাকর্মী ও সমর্থকরা জানান এ আসনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে হলে ডাঃ শহিদুল আলমের বিকল্প নাই। তিনিই একমাত্র এই আসনের যোগ্য প্রার্থী। তিনি বিগত ৩০ বছর ধরে দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষের সেবা দিয়ে মনিকোঠায় স্থান করে নিয়েছে। তাই আলহাজ্ব কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলম কে মনোনয়ন দিয়ে ধানের শীষ কে রক্ষা করার জন্য দাবি জানান। তা না হলে সাতক্ষীরা ৪ টি আসনে ধানের শীষের প্রার্থীরা পরাজয় বরণ করার আশঙ্কা বিরাজ করছে। যে কারণে ডাঃ শহিদুল আলম সমর্থকরা অপেক্ষায় আছে কবে কেন্দ্র থেকে প্রার্থী বদলের খবর আসবে। তা না হলে তারা ভোট বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত এখানে ডাক্তার শহিদুল আলমের কোন বিকল্প নাই। যে কারণে তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আগামীকাল বুধবার কালিগঞ্জ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। অপরদিকে গত ২ নভেম্বর কাজী আলাউদ্দিনকে বিএনপি’র দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে আলহাজ্ব কাজী আলাউদ্দিন প্রতিদিন ধানের শীষের একক প্রার্থী হিসেবে কালিগঞ্জ এবং আশাশুনি এলাকায় ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি দিয়ে সভা সমাবেশ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি তার নির্বাচনী প্রচার-প্রচারণায় দলের মনোনীত যোগ্য প্রার্থী হিসেবে তিনি এলাকার উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। বিগত ২০০১ সালে ৪ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে এই দাবি করে জনগণের কাছে ভোট ভিক্ষা করে যাচ্ছেন। বর্তমান কালিগঞ্জ আশাশুনি সাতক্ষীরা তিন আসনের ভোটার সহ নেতাকর্মীরা দারুন উৎকণ্ঠার ভেতর দিন পার করলেও জামায়াতের একক প্রার্থী নিয়ে তারা তাদের জোরেসোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে আগামী নির্বাচন নিয়ে এখনো জনগণের মনে সংশয় কাটেনি। তাদের একটাই প্রশ্ন আদৌ কি যথাসময়ে নির্বাচন হবে?
প্রতিনিধির নাম 



















