ফরহাদ রহমান, কক্সবাজার :১৩ নভেম্বর বৃহস্পতিবার—ঘোষিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কক্সবাজার জেলায় বিশেষ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্যরা টহল জোরদার করেছে।
সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর সড়ক, লালদীঘিপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা লিংকরোড, রামু, কোটবাজার ও উখিয়া অঞ্চলেও ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছেন।
নাশকতা ও বিশৃঙ্খলার সম্ভাবনা ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছেন। সেনাবাহিনীর উপস্থিতিতে এখন পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
সেনা সূত্র জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















