ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের দুঃসাহসিক অভিযানে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন বাজারঘাট সংলগ্ন বরফকল এলাকায় অভিযান চালায়। অভিযানে মাছ সংরক্ষণের ককশিটের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় টেকনাফ সদর ইউনিয়নের আরাফ আহমদের পুত্র সাইফুর রহমান নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় মাদকসহ সকল প্রকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫