ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

মানিকছড়িতে পথসভা করে নির্বাচনী প্রচার শুরু করলেন ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ির মানিকছড়িতে পথসভা আয়োজনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলার গাড়ীটানা, তিনটহরী, মহামুনি, গচ্ছাবিল বাজার ও গুইমারা বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি একাধিক পথসভায় অংশ নেন ও বক্তব্য রাখেন।পথসভায় ওয়াদুদ ভূঁইয়া বলেন,দীর্ঘ ১৮ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে আমি মানিকছড়িতে কোনো সভা করতে পারিনি। বিএনপির শাসনামলে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। সে সময় শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছি। আমি কী কাজ করেছি, তা আপনাদেরই মূল্যায়ন করতে হবে।তিনি আরও বলেন,বিএনপির কর্মকাণ্ডে যদি আপনাদের আস্থা থাকে, তবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আমরা পাহাড়ি-বাঙালি সবাই সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে চাই। আমি পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।এসময় উপস্থিত ছিলেন পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপি নেতা এম.এ. করিম, মো. এনামুল হক এনাম, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মীর হোসেনসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।পথসভার সময় রাস্তার দুই পাশে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের প্রতীক হাতে নিয়ে তাদের প্রিয় নেতাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মানিকছড়িতে পথসভা করে নির্বাচনী প্রচার শুরু করলেন ওয়াদুদ ভূঁইয়া

আপডেট সময় : ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫