ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ায় নৌবাহিনীর একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালায়।অভিযান চলাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। নুর ইসলামের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।নৌবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে নৌবাহিনী ও মাদকদ্রব্য যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৮:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫