ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

ভিডিও কলের পর হোটেল কক্ষে কলেজছাত্রের মৃত্যু, বন্ধুরা হেফাজতে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, কক্সবাজার :কক্সবাজারের কলাতলীতে পর্যটক হোটেলের একটি কক্ষ থেকে ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা কাটাকাটির পরপরই তিনি আত্মহত্যা করেছেন—এমন দাবি করেছেন তার সঙ্গে থাকা বন্ধুরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেল ওয়ার্ল্ড বিচের পঞ্চম তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৌরভ সিলেটের দক্ষিণ সুরমার মনিপুর এলাকার বাসিন্দা এবং এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ভ্রমণের উদ্দেশ্যে পাঁচ বন্ধু মিলে সেদিন দুপুরে কক্সবাজারে যান এবং হোটেলে ওঠেন।

পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যার পর কেনাকাটার জন্য চার বন্ধু বাইরে বেরিয়ে গেলে সৌরভ একা কক্ষে ছিলেন। কিছুক্ষণ পর তার প্রেমিকা ফোনে জানায়—ভিডিও কলে থাকা অবস্থায় সৌরভ নিজের জীবন শেষ করার চেষ্টা করছে। খবর পেয়ে বন্ধুরা ছুটে এসে দরজা ভেঙে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রেমিকার সঙ্গে গত কয়েকদিন ধরে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। ঘটনার সময়ও দু’জনের মধ্যে তর্ক হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে সৌরভের সঙ্গে থাকা চার বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ভিডিও কলের পর হোটেল কক্ষে কলেজছাত্রের মৃত্যু, বন্ধুরা হেফাজতে

আপডেট সময় : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫