কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে ৩৫ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ পারভেজ (২৫) নামের এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। তিনি টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত মোহাম্মদ রফিকের ছেলে।শনিবার ভোরে ঢাকা থেকে টেকনাফগামী আইকনিক এক্সপ্রেস বাসটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি চালান। তল্লাশির সময় যাত্রী পারভেজের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা কালো স্কুলব্যাগে খাকি কাগজে মোড়ানো অবস্থায় ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করেছে যে সে ফেনসিডিলগুলো টেকনাফে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করার পরিকল্পনা করেছিল। ধারণা করা হচ্ছে, সে আগে থেকেই বিভিন্ন যানবাহন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক ব্যবসায় জড়িত ছিল।চালক বা অন্য যাত্রীদের বিষয়ে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে বিজিবি জানিয়েছে। বাসটিও বিস্তারিতভাবে তল্লাশি করে আর কিছু উদ্ধার হয়নি।বিজিবি জানায়, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ফেনসিডিল ও আটক পারভেজকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সফল ভূমিকা রেখে আসছে। এসব ধারাবাহিক অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে এবং বিজিবির প্রতি আস্থা আরও দৃঢ় করছে।
সংবাদ শিরোনাম ::
হোয়াইক্যং চেকপোস্টে ৩৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
-
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার - আপডেট সময় : ০৪:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- ১৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















