ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফ পৃথক অভিযানে দুইজন চিহ্নিত আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বহু মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা, অপরজনের বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডারসহ ৫টি মামলা।

১৫ নভেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টেকনাফ থানার একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত আত্মসমর্পণকারী মাদক কারবারিদের মধ্যে অন্যতম নুরুল হুদা (৪৬)–কে গ্রেফতার করে। তিনি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও লেদা এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশের নথি ও পিসিপিআর যাচাইয়ে উঠে আসে—তার বিরুদ্ধে রয়েছে ১৬টি মাদক মামলা, ১টি অপহরণসহ খুন মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি মানিলন্ডারিং মামলা, ৪টি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মামলা এবং ২টি নাশকতা ও বিস্ফোরক মামলা। মোট ২৮টি মামলার আসামি নুরুল হুদাকে তদন্তাধীন তিন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ১২ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ৩টার দিকে অপর এক অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডার মামলা, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক মামলা, মানব পাচার এবং মাদক মামলা—মোট ৫টি মামলা।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফ পৃথক অভিযানে দুইজন চিহ্নিত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫