ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সরকারি খাসজমি ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা (ECA) দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাকিব হাসান–এর নেতৃত্বে বড়ডেইল মৌজার মারিশবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে অভিযান হয়।
অভিযানে সহকারী কমিশনারকে সহায়তা করেন তসিলদার মোহাম্মদ জয়নাল আবেদীনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মীরা। প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, সরকারি খাস ও ECA–ভুক্ত অঞ্চলে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আনুমানিক এক একর খাসজমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
ভূমি প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদ সুরক্ষায় টেকনাফে অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে।
প্রতিনিধির নাম 



















