ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

বেনাপোলের মাদক ব্যবসায়ী কুদ্দুস আলী ১০ বছর কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের ফেনসিডিলের মামলায়  মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী যশোরের শার্শা উপজেলায় মহিষাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার আব্দুস সামাদের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে যশোরের ডিবি পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। এ সময় কুদ্দুসকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আব্দুল মালেক বাদী হয়ে আটক কুদ্দুসের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্রকান্ত গাইন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি কুদ্দুস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী কারাগারে -আটক আছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

বেনাপোলের মাদক ব্যবসায়ী কুদ্দুস আলী ১০ বছর কারাদণ্ড

আপডেট সময় : ১২:২৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫