ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

যশোরের শার্শা উপজেলায় বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় রেফার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।

বিপ্লবের মা পারুল বেগম দাবি করেন, রাত প্রায় দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে হঠাৎ শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। তাঁর অভিযোগ, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসে ভুলবশত এ বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বিপ্লব মাঠে শ্রমিকের কাজ করেন।

বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলায় বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় রেফার

আপডেট সময় : ১২:২৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫