ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

সিদ্ধিরগঞ্জে বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভের প্রতিবাদে কৃষকদলের সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সিকু চাকমা: ‎নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে দল ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ কর্মসূচির প্রতিবাদে এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

‎গোদনাইলের এসও রোড এলাকায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। এছাড়া বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎জানা যায়, বহুল আলোচিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা চিটাগাংরোড ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে গিয়াস উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। পাশাপাশি দাবি না মানলে সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।

‎উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভের প্রতিবাদে কৃষকদলের সমাবেশ

আপডেট সময় : ০২:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫