ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট আটক

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি গোপন সূত্রে জানতে পারে,চোরাকারবারীরা চোরাচালানের মাধ্যমে মাদক নিয়ে আসছে। সেই সংবাদ পেয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রাম হয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারের সম্ভাবনা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র একটি চৌকষ টহল দল অদ্য (২০ নভেম্বর) সকাল ০৭:১০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ০১ জন চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। এতে উক্ত চোরাকারবারী তার নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশী করে এর অভ্যন্তরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪,৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা। বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেট গুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছ।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট আটক

আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫