ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ ভারতীয় গরু জব্দ।

চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে রামগড় ৪৩ বিজিবির (আওতাধীন) বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রামগড় জোন বিষয়টি নিশ্চিত করেছে।বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির ভেতরে প্রায় ২০০ গজ বাংলাদেশের তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়।দীর্ঘ পর্যবেক্ষণের পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারীদের একটি দলকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দ্রুত গরুগুলো ফেলে ভারতীয় সীমান্তে চলে যায়। পরে বিজিবি ঘটনাস্থল থেকে মোট ৩১টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ব্যাটালিয়নে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো কাস্টমসে হস্তান্তর করা হবে।রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আহসান উল ইসলাম বলেন, গরু পাচার, মাদকদ্রব্য, অস্ত্র, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।তিনি আরও বলেন, ছোট ফরিংগা সীমান্ত চোরাচালানকারীদের সক্রিয় এলাকা হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ মনিটরিং চালানো হচ্ছে। বিজিবি আশা করছে, এই অভিযান চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করবে এবং সীমান্ত নিরাপত্তা আরও দৃঢ় হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ ভারতীয় গরু জব্দ।

আপডেট সময় : ১২:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫