ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মরিচ্যা চেকপোস্টে প্রাইভেট কারসহ ৬০ হাজার ইয়াবা আটক

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদকসহ আটক করা হয়েছে একজন পাচারকারীকে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।বিজিবি জানায়, শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার তল্লাশির জন্য থামায়।গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) শুরুতে যেকোনো অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটির বডি পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা।আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

মরিচ্যা চেকপোস্টে প্রাইভেট কারসহ ৬০ হাজার ইয়াবা আটক

আপডেট সময় : ১২:৩৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫